যোগাযোগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এখন মোবাইল।
বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে নিম্ন শ্রেণির
মানুষের আওতায় এসেছে এই মোবাইল। অনেক সময় জানতে ইচ্ছে করে, বিশ্বের বড় বড়
নেতারা কোন ব্রান্ড বা কি মডেলের মোবাইল ব্যবহার করে। আজ জেনে নিন বিশ্ব
নেতারা কে কি ধরনের মোবাইল ব্যবহার করেন-
ভ্লাদিমির পুটিন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না৷ ২০১০ সালে তিনি তাঁর মোবাইল না থাকার কথা জানিয়ে বলেন, ‘‘আমার যদি মোবাইল থাকতো তাহলে সেটা সবসময় বাজতে থাকতো৷’’
আঙ্গেলা ম্যার্কেল : সংসদে বসে মোবাইলে জার্মান বুন্ডেসলিগার ধারাবিবরণী শোনেন – জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের মোবাইল প্রীতি সম্পর্কে এমন কথাও চালু আছে৷ গত বছরের জুলাই থেকে তিনি ‘ব্ল্যাকবেরি জেড১০’ ব্যবহার করছেন৷ অবশ্যই এতে বাড়তি নিরাপত্তা যোগ করা হয়েছে৷ এর আগে অবশ্য ম্যার্কেল ব্যবহার করতেন নোকিয়া ৬২১০৷
ডেভিড ক্যামেরন : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ডেভিড ক্যামেরনকেও তাঁর ‘ব্ল্যাকবেরি’ ফোনটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলন নিরাপত্তা কর্মীরা৷ কিন্তু তাঁদের কথা না শুনে ক্যামেরন এখনো ব্ল্যাকবেরিই ব্যবহার করছেন বলে জানা গেছে৷
ফ্রঁসোয়া ওলঁদ : বান্ধবীর সঙ্গে যোগাযোগ রাখতে নিজের ‘আইফোন’ থেকে সারাক্ষণ খুদে বার্তা পাঠান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ ছবির এই নারীই ওলঁদের সেই বান্ধবী৷
মাটেও রেনসি : ফরাসি প্রেসিডেন্টের চেয়েও ‘আইফোন’-এর প্রতি বেশি আকৃষ্ট ইটালির তরুণ প্রধানমন্ত্রী মাটেও রেনসি৷ একবার তাঁকে অ্যাপল-এর প্রধান কার্যালয়ে অ্যাপল লোগোর পাশে ছবি তুলতে দেখা গেছে৷ স্টিভ জবস মারা যাওয়ার পর নিজের ফেসবুকে ‘আইগড’-কে ‘‘আমাদের সময়ের লিওনার্দো দ্য ভিঞ্চি’ বলে আখ্যায়িত করেছিলেন ইটালির বর্তমান প্রধানমন্ত্রী রেনসি৷
শেখ হাসিনা : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্প্রতি জানিয়েছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত স্যামসাং-এর ‘গ্যালাক্সি এসথ্রি’ ফোন ব্যবহার করেন৷
জন কেরি : গত বছরের নভেম্বর মাসে তোলা এই ছবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে তাঁর ‘ব্ল্যাকবেরি’ ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে৷



0 comments:
Post a Comment