Feature Ad (728)

Latest In

Thursday, August 6, 2015

বিশ্বের নেতারা কোন ব্রান্ড বা কি মডেলের মোবাইল ব্যবহার করে?

যোগাযোগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এখন মোবাইল। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে নিম্ন শ্রেণির মানুষের আওতায় এসেছে এই মোবাইল। অনেক সময় জানতে ইচ্ছে করে, বিশ্বের বড় বড় নেতারা কোন ব্রান্ড বা কি মডেলের মোবাইল ব্যবহার করে। আজ জেনে নিন বিশ্ব নেতারা কে কি ধরনের মোবাইল ব্যবহার করেন-
 
নেতারা কোন ব্রান্ড বা কি মডেলের মোবাইল ব্যবহার করে বারাক ওবামা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর গোয়েন্দাদের বাধা সত্ত্বেও ‘ব্ল্যাকবেরি’ ফোন ব্যবহার করছেন বারাক ওবামা৷ অবশ্য তাঁর ব্যবহৃত ফোনটির নিরাপত্তা বাড়িয়েছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা, এনএসএ৷ তবে এবার ওবামার ব্যবহারের জন্য স্যামসাং ও এলজির বিভিন্ন মডেলও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে খবর৷
ভ্লাদিমির পুটিন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না৷ ২০১০ সালে তিনি তাঁর মোবাইল না থাকার কথা জানিয়ে বলেন, ‘‘আমার যদি মোবাইল থাকতো তাহলে সেটা সবসময় বাজতে থাকতো৷’’
আঙ্গেলা ম্যার্কেল : সংসদে বসে মোবাইলে জার্মান বুন্ডেসলিগার ধারাবিবরণী শোনেন – জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের মোবাইল প্রীতি সম্পর্কে এমন কথাও চালু আছে৷ গত বছরের জুলাই থেকে তিনি ‘ব্ল্যাকবেরি জেড১০’ ব্যবহার করছেন৷ অবশ্যই এতে বাড়তি নিরাপত্তা যোগ করা হয়েছে৷ এর আগে অবশ্য ম্যার্কেল ব্যবহার করতেন নোকিয়া ৬২১০৷
ডেভিড ক্যামেরন : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ডেভিড ক্যামেরনকেও তাঁর ‘ব্ল্যাকবেরি’ ফোনটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলন নিরাপত্তা কর্মীরা৷ কিন্তু তাঁদের কথা না শুনে ক্যামেরন এখনো ব্ল্যাকবেরিই ব্যবহার করছেন বলে জানা গেছে৷
ফ্রঁসোয়া ওলঁদ : বান্ধবীর সঙ্গে যোগাযোগ রাখতে নিজের ‘আইফোন’ থেকে সারাক্ষণ খুদে বার্তা পাঠান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ ছবির এই নারীই ওলঁদের সেই বান্ধবী৷
মাটেও রেনসি : ফরাসি প্রেসিডেন্টের চেয়েও ‘আইফোন’-এর প্রতি বেশি আকৃষ্ট ইটালির তরুণ প্রধানমন্ত্রী মাটেও রেনসি৷ একবার তাঁকে অ্যাপল-এর প্রধান কার্যালয়ে অ্যাপল লোগোর পাশে ছবি তুলতে দেখা গেছে৷ স্টিভ জবস মারা যাওয়ার পর নিজের ফেসবুকে ‘আইগড’-কে ‘‘আমাদের সময়ের লিওনার্দো দ্য ভিঞ্চি’ বলে আখ্যায়িত করেছিলেন ইটালির বর্তমান প্রধানমন্ত্রী রেনসি৷
শেখ হাসিনা : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্প্রতি জানিয়েছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত স্যামসাং-এর ‘গ্যালাক্সি এসথ্রি’ ফোন ব্যবহার করেন৷
জন কেরি : গত বছরের নভেম্বর মাসে তোলা এই ছবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে তাঁর ‘ব্ল্যাকবেরি’ ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে৷

কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন

সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে আমার জীবনের প্রথম পোষ্ট শুরু করছি। আর সবার কাছে অনুরোধ করছি যেহেতু এটা আমার প্রথম পোষ্ট তাই ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আসল কথায় আসি, সাধারণত আমারা সিষ্টেমের কোন সফটওয়্যার বা ড্রাইভার অন্য যে কোন কিছু ঠিকমত কাজ না করলে বা কোরাপ্ট করলে বা কোন ভাবেই যদি আর কাজ না করে তখন আমাদের সিষ্টেম নতুন করে সেটাপ দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। কিন্তু এভাবে আপনাকে নতুন করে সবকিছু ইন্সটোল করতে হয় যা অনেক সময় সাপেক্ষ । কিন্তু আপনি যদি সিষ্টেমের একটি ব্যাকআপ বা সেডো ইমেজ রেখে দেন তাহলে আপনার অনেক মূল্যবান সময় বাঁচতে পারে। তাহলে আসুন শুরু করা যাক –
প্রথমে আপনার পিসির সিস্টেম (এখানে আমি Windows 7-এর ব্যবহার দেখাচ্ছি) ইন্সটোল করুন এবং বাকি যে সকল সফটওয়্যার, ড্রাইভার মোটকথা আপনার পিসিতে যা যা লাগবে সব ইনস্টোল করুন। এরপর স্টেপ বাই স্টেপ আমার দেওয়া নীচের ছবিগুলো অনুসরন করুন।
প্রথমে আমি Image Backup রাখার পদ্ধতি দেখাচ্ছি –
চিত্র – 1
Control Panel ত সবাই চিনেন, ত ওখানে যাওয়ার পর Back up your computer-এ ক্লিক করুন।

চিত্র – 2
Back up or restore your file এ অপশনটি আসলে এখান Back up now-এ ক্লিক করুন।

চিত্র – 3
Select where you want to save your backup এ অপশনটি হচ্ছে আপনি কোন ড্রাইভে আপনার  Image Back up রাখবেন সিটি সিলেক্ট করতে বলছে। যেমন আমি F ড্রাইভ সিলেক্ট করেছি। এখানে একটা বিষয় বলে রাখা দরকার সেটা হলো আপনি যে ড্রাইভই সিলেক্ট করেননা (C ড্রাইভ বাদে) কেন সেখানে মোটামুটি 30-50GB জায়গা ফাঁকা থাকতে হবে। যাইহোক এবার Next –এ ক্লিক করুন।

চিত্র – 4
এ অপশনটি আপনি Windows-এর উপরেই ছেড়ে দিন শুধু Next –এ ক্লিক করুন।

চিত্র – 5
এখানে Save settings and exit উপরে ক্লিক করুন।

চিত্র – 6
আপনাকে শেষবারের মত কনফার্ম হতে বলছে। শুধু Back up now –এ ক্লিক করুন।

চিত্র – 7
আপনার Windows Back up  শুরু হয়ে গেছে, সম্পুর্ন Back up  নিতে 20-40 মিনিট সময় হয়ত লাগতে পরে। এটা নির্ভর করে আপনার পিসির হার্ডওয়া্রের পারফরমেন্সের উপর এবং আপনি কতগুলো সফটওয়্যার ও ড্রাইভার ইনস্টোল করেছেন তার উপর। কাজ শেষ হলে নিচের কনফারমেশন বক্সটি আসবে এখান থেকে Close বাটনে ক্লিক করে বের হয়ে যান। ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটারের সিস্টেমের শ্যাডো ব্যাকআপ। এরপর দেখাব কিভাবে এই Back up থেকে System Restore করতে হয়।

System Restore করার পদ্ধতিঃ
চিত্র – 1
উপুরে দেখানো চিত্র-1 এর মত এখানেও Control Panel -এ যান এবং Back up your computer-এ ক্লিক করুন।

চিত্র – 2
এবার এখান থেকে Recover system settings or your computer -এ ক্লিক করুন।

চিত্র – 3
এখান থেকে Advanced recovery methods –এই অপশনে ক্লিক করুন।

চিত্র – 4
এখান থেকে Use a system image you created earlier to recover your computer –এই অপশনে সিলেক্ট করুন।

চিত্র – 5
এখান থেকে Restart –এই বক্সে ক্লিক করুন।

চিত্র – 6
পিসি Restart হওয়ার পর এই অপশনটিই প্রথম আপনার সামনে আসবে। কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।

চিত্র – 7
এখানে আপনার পিসিতে যদি Password দেওয়া থাকে তবে সেটা দিয়ে OK করুন।

চিত্র – 8
এখানে থেকে System Image Recovery এই অপশনটি সিলেক্ট করুন।

চিত্র – 9
Select a system image backup এই অপশনটি সাধারনত ডিফল্টভাবে আপনার ব্যাকআপ হওয়া ফাইলগুলির লোকেশন খোঁজে নিবে। তাই কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।

চিত্র – 10
এখানে কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।

চিত্র – 11
শুধু Finish-এ ক্লিক করুন।

চিত্র – 12
এখানে আপনার ব্যাকআপ হওয়া ডাটা সিস্টেম ড্রাইভে রেস্টোর হবে তাই আপনাকে চুড়ান্ত ভাবে নিশ্চিত হতে বলছে। Yes-এ ক্লিক করুন।

এখন আপনার পিসিতে ব্যাকআপ হওয়া ডাটাগুলো রেস্টোর হতে থাকবে। একটু ধৈর্য্য দরে অপেক্ষা করুন, এখানেও ব্যাকআপ হওয়ার সময় যতটা সময় নিয়েছিল প্রায় অনুরুপ সময়ই লাগবে। ব্যাস হয়ে গেল Image Restore, আপনি পিসির একেবারে নতুন একটি অপারেটিং সিস্টেম (সাথে সফটওয়্যার ও ড্রাইভার) পেয়ে গেলেন কোন ইনস্টোলেশনের ঝামেলা ছাড়াই।
আজ এখানেই থামতে হচ্ছে। আগামিতে হয়তো আবার কোন পোষ্ট নিয়ে হাজির হবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ অবশ্যাই কমেন্ট করতে বুলবেন না। কারো কাছে ভালো না লাগলেও দয়াকরে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ্হাফেজ।

Feature (Middle)